বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ই-সেবায় পাল্টে যাচ্ছে চারঘাট উপজেলা ভূমি অফিসের চিত্র

  • প্রকাশ সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার ভূমি অফিসে শতভাগ ই-নামজারী বাস্তবায়নসহ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান এন্ট্রিসহ ই-সেবায় পাল্টে গেছে সাধারণ মানুষের ভুমি সেবা নিতে আসা উপজেলার ভূমি অফিসের সেবার চিত্র। সরাসরি অফিসে না এসে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে না থেকে জমির নামখারিজ, নামজারি ও শুনানীসহ জমি সংক্রান্ত যে কোন খবর ঘরে বসেই জানতে পারছে সেবা গ্রহিতারা। প্রয়োজনে ভিডিওকলের মাধ্যমে শুনানীতে অংশগ্রহন করতে পারছেন এমন চিত্রই পরিলক্ষিত হচ্ছে উপজেলার ভূমি অফিসে।

সরজমিনে গিয়ে ভূমি অফিস সূত্রে জানা যায়, স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল রুপান্তর করণ প্রকল্পে এটু-আই’র অধিনে সারাদেশের ন্যায় চারঘাট উপজেলার ভূমি অফিস সরকারী দপ্তরে সরাসরি কাগজের পরিবর্তে ই-সেবা কেন্দ্রে গ্রহনের পদ্ধতি শুরু হয়। এর ফলে সাধারণ মানুষেরা খুব সহজেই ই-সেবা প্রক্রিয়ায় জমি সংক্রান্ত নাম খারিজ, নামজারী শুনানী সরকারী ফিস জমা পর্চা উত্তোলন সেবাগুলো নিতে সক্ষম হচ্ছেন। ই-সেবা প্রক্রিয়ায় গত ডিসেম্বার ২০২২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ই-নামজারী শুনানী, ৫৬টি মিসকেস নিস্পত্তিসহ, শতভাগ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ও খতিয়ান প্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন শুরু হয়েছে।

এতে করে এখন নাগরিককে জমি সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসে না এসে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে নিবন্ধিত গ্রাহক সঠিক তথ্য প্রেরনের মাধ্যমে তার নিজ জমির যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছে এমন সংখ্যাও কম নয়। সাধারণ মানুষকে সচেতনতা করতে অফিসের বিভিন্ন স্থানে ভূমিসেবাপ্রাপ্তি প্রক্রিয়া বিবরণ সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড টাঙ্গাতে দেখা গেছে।

উপজেলা ভূমি অফিসে নামজারীর ডিসিআর নিতে আসা মেরামতপুরের বাসিন্দা দোস্ত মোহাম্মদ জানান, ই-প্রক্রিয়ায় আবেদনের মাত্র ২৪ দিনের মধ্যে তার নামজারী সম্পন্ন হয়েছে। অর্পিত সম্পত্তির লীজ নিতে আসা এম এস করিম জানান মাত্র এক সপ্তাহের মধ্যে তার আবেদন সরজমিনে তদন্ত এবং লীজ প্রদানের অনুমোদন দেয়া হয়েছে। সরকারী ফি ও অন্যান্য কাজ অনলাইনে হয়ে যাওয়া এতে হয়রানি কমেছে বলে জানান সেবাগ্রহীতারা।

সকল প্রকার অনিয়ম এবং দুর্নীতিকে দূর করতে উপজেলা ভূমি অফিস বদ্ধ পরিকর বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ। তিনি আরও বলেন, জনগনের জন্য স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরনে সরকারী দ্বায়িত্ব পালনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছি। এছাড়া ভূমি ডিজিটাইলেজশন এর জন্য সরকারের অন্যান্য নির্দেশনা বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin