বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ঈদুল আযহা উপলক্ষে ব্যারিষ্টার মিলনের শুভেচ্ছা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী-তানোর সহ সকল মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোদাগাড়ী উপজেলা শাখার (গোদাগাড়ী-তানোর-১) সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিষ্টার মোঃ মাহফুজুর রহমান ( মিলন)।

মিলন বলেন, প্রতি বছরের ন্যায় আবারও মুসলিমদের মাঝে ফিরে এসেছে আনন্দময় দিন ঈদুল আযহা। এই ঈদের মূল বিষয় হলো মনের পশুকে জবাই করে আত্মশুদ্ধি করা। আসুন আমরা হানাহানি ভূলে শান্তির বার্তা বয়ে আনি। তিনি আরো বলেন,ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক। সবার জীবনে বয়ে যাক খুশি। ঈদের আনন্দে মেতে উঠুক সকল জাতী গোষ্ঠির মানুষ। এ লক্ষে তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ মুসলিম জাতীগোষ্ঠির মানুষ প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করেন তিনি।

উল্লেক্ষ্য যে, রাজশাহী -১ (গোদাগাড়ী – তানোর) এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান (মিলন)।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin