রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় ৪ হাজার ৬২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঈদ উপলক্ষে সরকারের এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মুখে। পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী দিনে ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠে উপকারভোগীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকেই পরিবার-পরিজনের জন্য এই সহায়তা নিতে সকাল থেকেই লাইনে দাঁড়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইবনুল আবেদীন।

তিনি বলেন,“ঈদুল আযহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে সামনে রেখে যাতে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নওহাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে চাল বিতরণ সম্পন্ন করা হবে। সরকারের লক্ষ্য সুবিধাভোগীদের মুখে আনন্দ ফিরিয়ে আনা।”

তিনি আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই ভিজিএফ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হচ্ছে।

অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পবা জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান। নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌরকর নির্ধারক হাবিবুর রহমান ও প্রধান সহকারী নূরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পবা থানার এসআই তাজসেলেকার নেতৃত্বে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

একাধিক উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর ঈদ উপলক্ষে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। এতে করে অন্তত কয়েকদিনের খাদ্যচিন্তা দূর হয় এবং উৎসবটি কিছুটা স্বস্তিতে কাটানো সম্ভব হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই উদ্যোগে নওহাটা পৌর এলাকার হাজারো পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin