শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

উত্তরা ব্যাংক ও শাপলা সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা মরামারি আকার ধারণ করেছে। এর ফলে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন, অসহায়, দু:স্থ ও গরীব মানুষের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উত্তরা ব্যাংক লিমিটেড ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ।
আজ রোববার বেলা ৩ টা রাজশাহী উত্তরা ব্যাংক লিমিটেড এর কনফারেন্স রুমে এবং বিকেল ৫ টায় কেশরহাটে উত্তরা ব্যাংক লিমিটেড এর আর্থিক সহায়তায় অত্র ব্যাংক এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা যৌথভাবে রাজশাহী সদর, পবা ও মোহনপুর এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও গরীব ৮৯ টি পরিবার মধ্যে ১০০০০.০০ (দশ হাজার) টাকা করে মোট ৮,৯০,০০০/Ñ (আট লক্ষ নব্বই হাজার টাকা ) টাকা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক লিমিেিটড এর উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান লিটন পাশা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী। করোনার এই দূর্যোগকালীন সময়ে আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যগণ উত্তরা ব্যাংক লিমিেিটড ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান দুটির উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin