রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

উরাও ও মুন্ডা জাতিস্বত্বার বসন্তবরণ উৎসব ফাগুয়া অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির উরাও ও মুন্ডা সম্প্রদায়ের বসন্তবরণ উৎসব ফাগুয়া অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টা থেকে নওগাঁর সাপাহারের কোচকুরুলিয়া লক্ষীমন্দির মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমি নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেনকুমার স্যামদুয়ার, জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার শাখা সভাপতি ভুট্টু পাহান ও সাধারণ সম্পাদক ক্ষুদিরাম এক্কা।

একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও আদিবাসী নেতা সুবাস মুমর্শুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ছাত্রপরিষদ সভাপতি শ্রীকান্ত তির্কি ও একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।

উপস্থিত বক্তারা বলেন, ফাগুয়া উৎসব আজ বিলিনের পথে। এই চিরায়ত উৎসব বাঁচিয়ে রাখার জন্য আরো বেশি করে এবং প্রতিটি গ্রামে চর্চা ও সংরক্ষণ করা প্রয়োজন। আগামীতে একাডেমির এই উদ্যোগকে সর্বাত্বক সহযোগিতা করা হবে উল্লেক করে এই উদ্যোগকে স্বাগত জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin