বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

এই সরকারের পতনে আইনজীবী ও জনতা একতা বদ্ধ হয়েছে: জয়নুল আবেদীন

  • প্রকাশ সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দফা এক দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এই স্লোগান নিয়ে বুধবার দুপুর ২টায় রাজশাহী ভূবনমোহন পার্কে আইনবীজীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী বার ইউনিটের আয়োজনে লুণ্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর আহ্বায়ক এডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, সরকার পতনের একদফা আন্দোলন চলছে। দফা এক দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ। এই কথা শুনে শেখ হাসিনার আত্মা শুকিয়ে গেছে। বাঁচতে দৌঁড়ে তিনি ভারতে গেছেন। সেখানে যেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন এর সাথে অনেক কষ্ট করে অনুরোধ করে একটি সেলফি তুলে দেশে প্রাচার করেছে আমেরিকা তাদের সাথে আছে। এরপর ফ্রান্সের প্রেসিডেন্টকে ডেকে নিয়ে এসে প্রধানমন্ত্রী যা করলেন তা দেশেবাসীসহ সারা বিশ^ দেখেছে। কোন মুসলিম নারী এই ধরনের কান্ড করতে পারেনা। যা দেশেবাসীকে লজ্জায় ফেলে দিয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী ও বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন এধরনের ন্যাক্কারজনক কাজ করেননি বলে উল্লেখ করেন তিনি। এত কিছু করেও পার পাওয়া যাবেনা বলে জানান তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য বতর্মান প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছেন। মুক্তি চেয়েছেন। কিন্তু প্রতিহিংসার কারনে তাঁকে মুক্তি দিচ্ছেন না। আর বিদেশে পাঠানোতো দূরের কথা। এই সরকারের দিন প্রায় শেষ হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে এবং মানবাধিকার রক্ষা পাবে সেইসাতে বিচার বিভাগও স্বাধীন করবেন বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ স্বাধীন করে বেগম জিয়াকে মুক্তি করবেন । তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন করতে পারেনা। আওয়ামী লীগ আন্দোলন শুরু করলে বিএনপি মাঠে থাকতে পারবেনা। কিন্তু ঘটনা ঘটলো উল্টো। বিএনপি যখন আন্দোলন শুরু করেছে। তখন ওবায়দুল কাদের ভয়ে সিঙ্গাপুরে হার্টের চিকিৎসা করাতে গেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ আর বোকা নাই। আওয়ামী লীগের জনগণ ছাড়া নির্বাচনের আশায় বালি পড়েছে। ২০১৪ ও ২০১৮ সাল নয়। এটা ২০২৩ সাল। গত বিচারক দ্বারা সংবিধাণ সংশোধন করেছেন এই সরকার। এই সংশোধন বিএনপি মানেন না। তত্বাবধায়ক সরকারের জন্য যে সংবিধান পরিবর্তন করা হয়েছিলো। সে মোতাবেক নির্বাচন হবে। নয়তো বিএনপি এই পাতানো নির্বাচনে যাবেনা বলে সাফ জানিয়ে দেন। সময় শেষ। আমেরিকার থেকে এসে শেখ হাসিনা দেখবে তার ক্ষমতা নাই। আইনজীবী ও জনতা একতা বদ্ধ হয়েছে। তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন নয় উল্লেখ করে আইনজীবী ও জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেরা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর মুক্তি দাবী করেন।

অন্যান্য বক্তাদের বক্তব্যের সাথে একাত্বতা প্রকাশ করে তিনি আরো বলেন, এই সরকার আইন শৃংখলা বাহিনীর উপর ভর কওে ক্ষমতায় ডঁকে আছে। সরকার পুলিশ দিয়ে আইনজীবীদের উপরে হামলা করলেও কোন তদন্ত হয়না। কিন্তু দুইজন ছাত্রলীগের নেতাকে পেটানোতে তদন্ত কমিটি হয়। ডিএমপি কমিশনার আইজিপি তাদের দেখতে হাসপাতালে যান এবং ঐ পুলিশকে অন্যত্র বদলি করেন। শুধু তাই নয় প্রধান বিচারপতিকে ছাত্রলীগের ছেলেরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই হলো বর্তমানে বাংলাদেশ। বক্তব্য শেষে তাঁরা পদযাত্রা করেন। আইনজীবীগণ ভূবনমোহন পার্ক থেকে পদযাত্রা নিয়ে রাজশাহী মহানগরীর সোনাদিঘী মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবন মোহন পার্কে যেয়ে শেষ করেন।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার আহ্বায়ক এডভোকেট আলহাজ¦ আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল, সুপ্রিম কোট বার এসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক এডভোকেট মহসিন রশিদ, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা এডভোকেট জগলুল হায়দার ও কে,এম জাবিল।

বিকল্প ধারার মহাসচিব শাহ আহম্মেদ বাদল, আব্দুল জব্বার ভূইয়া, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সৈয়দ মামুন মাহমুদ, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, গণঅধিকার পরিষদের নূর-এ এরশাদ সিদ্দিকী, রাজশাহী আইনজীবী ফোরাম এর সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না ও এডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী ও রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জাতীয়বাদী আইনজীবীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin