মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেনা বিএনপি: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি আর ঘরে ফিরে যাবেনা। বিএনপি’র শান্তিপূর্ণ আন্দোলন দেখেই সরকার ভীত হয়ে তার পেটয়া বাহিনী পুলিশ লীগ দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা শুরু করেছে। খুন, গুম ও নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে আর দমিয়ে রাখা যাবেনা। শুক্রবার বিকেলে শাহ্ মখ্দুম থানার অন্তর্গত ১৭নং ওয়ার্ড পূর্ব ও পশ্চিম স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই ফ্যসিস্ট সরকারের দিন শেষ। এখন শুধু আইন শৃংখলা বাহিনীকে তোষামদ করে ক্ষমতায় টিকে আছে। এই আইন শৃংখলা বাহিনী এখন দূরে সরে যেতে শুরু করেছে। কারন এই সরকার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে। নিত্যপন্যের মূল্য আকাশচুম্বী হওয়ায় সারা দেশব্যাপি হাহাকার চলছে। সাধারণ মানুষ দু-বেলা দু-মুঠো খাবার জোগার করার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করেও জোগার করতে পারছে না। পুষ্টিকর খাবার না খেতে পেয়ে শিশুদের বিকাশ ও মেধা নষ্ট হয়ে যাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানী আয় কমে আসছে। সেইসাথে সকল পণ্য ক্রেতাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে বলে জানান তিনি।

মিনু বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন একটি সুসংগঠিত ও গণতান্ত্রিক দল। এই দলের নেতাকর্মীরাও মানবিক ও পরোপোকারী। আজকে যারা এই ওয়ার্ডের নেতা হওয়ার জন্য এসেছে তাদের মানবিক ও দেশ প্রেমিক হয়ে জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ট কর্মী হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র বহমান রাখার পরাশর্শ দেন তিনি। সেইসাথে ভূলুণ্ঠিত গণতন্ত্র পূণরুদ্ধার, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ও এই অবৈধ সরকারের পতনের আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে পুলিশের গুলিতে নিহত ভোলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম এর রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে এই হত্যায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান এবং এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রধান অতিথি। সবশেষে তিনি নেতাকর্মীদের মধ্যে ফরম বিতরণ করেন।
শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহিুল আমিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ দখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগয়ি সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল। শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামের সঞ্চালনায় রাজশাহী মহানগর ও শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin