শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

এই সরকারের মনোবাসনা কোনদিনও পূর্ন হবেনা: মিনু

  • প্রকাশ সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান অবৈধ সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য ডেমি নির্বাচন করতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে নৌকা ও শরীক দলের বিপরীতে স্বতন্ত্র হিসেবে নৌকার লোক এবং ডেমি হিসেবে আরো আওয়ামী লীগের লোকজনকে দার করিয়ে রেখেছে। তাদেরকে বিরোধী দল বানিয়ে নির্বাচন করার জন্য আদাজল খেয়ে লেগেছে। সোমবার বিকেলে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা ও মহানগর এবং রাবি ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই নির্বাচন মানে গণতন্ত্রকে স্বমুলে ধ্বংস করা এবং জনগণকে একটি মহাবিপদের মধ্যে ফেলে দেয়া। তিনি আরো বলেন, নির্বাচন বর্জন করতে বিএনপি ও সমমনা দলগুলো বেশ কিছুদিন হলো প্রচারণামূলক লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। এখন আর দল বেধে নয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকে একাই একশ হয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় এবং বাড়িতে বাড়িতে লিফলেঠ পৌঁছানোর জন্য পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ছাত্রদল আজ তরুন। আর তরুনরাই পারে সব কছিু সামলে নিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের শিক্ষার উন্নয়নের ও শিক্ষা ও শিক্ষালয়ের পরিবেশ ভাল রাখতে আজ থেকে ৪৫ বছর পূর্বে এই দল গঠনে করেছিলেন। সেইথেকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ছাত্রদল দেশের উন্নয়নের এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হয়ে দাবী আদায়ে জন্য আন্দোলন করে যাচ্ছে।

মিনু বলেন, ৭ তারিখের নির্বাচন হচ্ছে সমকামী নির্বাচন। আওয়াম লীহগ আওয়ামী লীগের প্রতিদন্দি। এভাবে নির্বাচন কোন গণতান্ত্রিক দেশেই হয়না। একমাত্র স্বৈরশাসন দেশের স্বৈরশাসকরাই এভাবে নির্বাচন করে থাকে। বাংলাধেশে এখন স্বৈরশাসক শাসন করছে। এজন্য ছেলে ভূলানো এই নির্বাচন করতে ব্যস্ত হয় পড়েছে সরকার। আর এতে সমর্থন দিয়েছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। আজ্ঞাবহ এই নির্বাচন বর্জন করার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীকে অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে সকল নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ র‌্যালি করেন তিনি।

দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণপ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙ্গচুর, আত্মীস্বজনদেও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদ র‌্যালি ও সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, বিএনপি মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বজলুল হক মন্টু ও বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাঘীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও বর্তমান আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন।

আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেক বীন খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজীব এর পরিচালনায় উপস্থিত ছিলেন রাকিন রায়হান রবিন সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রদল, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মমিনুল ইসলাম রনি,সদস্য সচিব ফেরদৌস আল জিন্নাহ, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল,শাহ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার।

এছাড়াও সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন,বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি,সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান,মতিহার থানা উত্তর ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি, মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব মোঃ পিয়ারুল ইসলাম পিয়াল,রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির,সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক লিমন,নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ অন্তর সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তর, যুগ্ম আহবায়ক নূর আল আসাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু,যুগ্ম আহবায়ক মারুফ হাসান,যুগ্ম আহবায়ক এম এ তাহের রহমান,সদস্য ফারুক হোসেন সহ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin