শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

এক মাসে ৮৩৭ মামলায় গ্রেপ্তার ২০ হাজার: আইনজীবী ফোরাম

  • প্রকাশ সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

এস.আর. ডেস্ক: ২৮ অক্টোবরের পর থেকে ৮৩৭ মামলায় বিএনপির ৭৩ হাজার ১২৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয় ২০ হাজার ৩২৬ জনকে। এক সাংবাদিকসহ ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভুইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপিসহ বিরোধীদের মহাসমাবেশে সরকার ও সরকারিদলের পরিকল্পিত সহিংসতা ও নাশকতার নজিরবিহীন দুঃখজনক ঘটনাবলীর পর এ পর্যন্ত ৮৩৭টির অধিক হয়রানিমূলক গায়েবি মামলায় ২০ হাজার ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৭৩ হাজার ১২৩ জন বিরোধীদলীয় নেতাকর্মীকে। আহত হয়েছেন ৮২৪৯ জনের অধিক নেতাকর্মী। নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ বিএনপির ১৭ জন। আর ৩৫টি মিথ্যা মামলায় গত তিন মাসে ৬৩৬ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত এক লাখ ৫০ হাজারেরও অধিক মামলায় বিএনপি ও বিএনপির সহযোগী গণসংগঠনগুলোর ৫০ লাখের বেশি নেতাকর্মী-সমর্থকদের আসামি করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সরকারের বেআইনি গ্রেপ্তার ও হয়রানি থেকে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের আইনি সহায়তার পথ রুদ্ধ করতেই এ অবৈধ ফ্যাসিস্ট সরকার আইনজীবীদের হয়রানি ও গ্রেপ্তার করছে যা আইনের শাসন, মানবাধিকার ও সংবিধান পরিপন্থি। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মীয়-স্বজন, অসুস্থ, পঙ্গু এমনকি অপ্রাপ্তবয়স্কদেরও গ্রেপ্তার করা হচ্ছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হচ্ছে। এমনকি গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে প্রবেশ করে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে।

আইনজীবী সমাজ বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে অংশ নেওয়া বিরোধীদল, বিরোধী মত ও বাংলাদেশের সাধারণ মানুষের ওপর সরকারের জঘন্যতম ও নজিরবিহীন নিপীড়ন বন্ধ করে গ্রেপ্তারকৃত সব আইনজীবীর মুক্তি দাবি করছি এবং আইনজীবী সমাজের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেপ্তারকৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin