শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

এ সরকার আর এক মাসের বেশী ক্ষমতায় থাকতে পারবে না:দুলু

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান স্বৈরাচার সরকার আর একমাসের বেশী সময় ক্ষমতায় থাকতে পারবেনা। এই ফ্যাসিস্ট সরকারের পতনের দিন দ্রুত ঘনিয়ে আসছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জানেন তাঁর ক্ষমতার কি অবস্থা। শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখতে তিনি নানা ধরনের বক্তব্য ও সভা সমাবেশ করে যাচ্ছেন। তাঁর যে ক্ষমতা নাই এটা এখন তিনি বললে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী পালাবে। এজন্য তিনি সত্য কথা বলতে পারছেন না। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরের পাঠান পাড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক ন্ত্রী ও বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠািনক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, এই সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে ফেলেছে। মানুষ এখন এক মুঠো খাবারের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে। নিত্য পণ্যের উর্ধ্বগতির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশে এখন চুরি ছিনতাই ও রাহাজানী বেড়ে গেছে। দেদেশ মানুষ এখন অত্যন্ত অসহায়ের মত জীবনযাপন করছে। প্রধান অতিথি আরো বলেন, এদেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই মানুষ প্রাণ খুলে কথা বলতে পারেন না। রাস্তায় চলাচল করতে পারেছনা। সর্বদা নিরাপত্তাহীনতায় ভূগছেন। অথচ এই বিনা ভোটের সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করছে। লন্ডনে বেগম পাড়া তৈরী করেছে। তিনি বলেন, দেশে কোন প্রকার কর্মসংস্থান হয়নি। প্রতিনিয়ত বেকারত্বের হার বেড়েই চলছে।

প্রধান অতিথি বলেন, অথচ ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে উপরের দিকে টেনে তুলতে এবং দেশের মানুষকে বাঁচাতে একতাবদ্ধ হযে কাজ করার অভিপ্রায়ে সমবায় গঠন করেছিলেন। এ সমবায়ের মাধ্যমে দেশ এবং নিজের উন্নয়ন করা লক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমবায়ের জন্য নানামূখী পদক্ষেপ গ্রহন করেছিলেন। তার সুফল এখন পাচ্ছে সাধারণ জনগণ। বক্তব্য শেষে বিএপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করেন। সেইসাথে বেগম জিয়াসহ বিএনপি জাতীয় নির্বাহ কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ এর নি:শর্ত মুক্তির দাবী করেন।

বাংলাদশে জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান সাবেক এমপি অধ্যক্ষ নূও আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে এবং রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আশরাফ আলী ও সদস্য সচিব মসলেম উদ্দিন সরকার রুপোশ এর সঞ্চালনায় এবং অত্র দলের আয়োজনে প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ^নাথ সরকার ও ছাত্রদল রাবি শাখার সাবেক আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদী সমবায় দল।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রোকনুজ্জামান আলম, আমিনুল হক মিন্টু, মোজাফ্ফর হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও সদস্য সচিব আলামিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin