নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর হতে কোট স্টেশন রাস্তাটি অনেক গুরুত্বপূর্ন। কারন লক্ষ্মীপুর মোড়কে মেডিকেল পাড়া বলা হয়ে থাকে। লক্ষ্মীপুর মোড় এলাকায় রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ইসলামী হাসপাতাল, ল্যাবএইড ও রয়্যাল হাসপাতালসহ আরো অনেক ছোট বড় ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসেন চিকিৎস সেবা নিতে। এর ফলে অসহনীয় যানজোটের সৃষ্টি হয়। সেইসাথে রাস্তার উপরে রাখে রোগি ও ডাক্তারদের বহনকারী যানবাহন। ফলে আরো ব্যপক যানজোটের সৃষ্টি হয়। এই যানজোটে নাকাল হয়ে পরে জনগণ।
যানজোট থেকে জনগণকে মুক্তি দিতে রাসিক ৬ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ঝাউতলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তাকে ওয়ানওয়ে ঘোষনা করা হয়েছে। বোরবার বেলা ২টার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি উপস্থিত থেকে সুশিল সমাজের গনগণকে সাথে করে ঝাউতলা মোড়ে দাঁড়িয়ে বেড়িকেট দিয়ে জনগণকে বিকল্প রাস্তায় চলাচলের মাধ্যমে অত্র রাস্তাটিকে ওয়ানওয়ে ঘোষনা করেন।
এ বিষয়ে কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, বিভিন্ন ধরনের সেবাকেন্দ্র হওয়ায় এই রাস্তাটি যানজোটের কবলে পরে। বিশেষ করে দুপুর থেকে এ অবস্থা বেশী হয়। সেজন্য এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ব্যবস্থা বলবত থাকবে। জনগণকে এই ব্যবস্থা মেনে নেয়ার জন্য আহ্বান জানান তিনি। জনগণের সামান্য কষ্ট হলেও নির্বিঘ্নে সবাই চলাচল করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হঠাৎ রাস্তা ওয়ানওয়ে করার জন্য জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক পথচারী, যানবাহন চালক ও যাত্রীরা বলেন, এভাবে ওয়ানওয়ে করে খুব একটা ফল আসবে না। প্রথমে ফুটপাত দখলমুক্ত করতে হবে। সেইসাথে রাস্তার উপরে যেন কোন প্রকার যানবাহন দাঁড়িয়ে থাকতে না পারে এবং ভ্রাম্যমান ব্যবসায়ীরা যেন ভ্যান কিংবা টেবিল বসিয়ে ব্যবসা করতে না পারে সেদিকে নজর দিলে ওয়ানওয়ে নয় এই রাস্তাদিয়েই নির্বিঘ্নে জনগণ ও যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তারা।
যাত্রী আমিনুল ইসলাম, রুবেল, ও আবু ইউসুফসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ঝাউতলা দিয়ে টিবি পুকুর হয়ে ঘুরে যাওয়ার কারনে রিক্সা ও অটোভাড়া তাদের বেশী গুনতে হচ্ছে। কারণ লক্ষ্মীপুর মোড় ঘুরে তাদের সেবা কেন্দ্রে যেতে হচ্ছে। এছাড়াও মেডিকেলসহ বাজারেও তাদের একইভাবে চলাচল করতে হচ্ছে। এতে করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। সেইসাথে সময়ও বেশী লাগছে বলে উল্লেখ করেন। অর্থ এবং সময়ের বিষয়টি বিবেচনা করত: লক্ষ্মীপুর এলাকাকে ফুটপাত মুক্ত ও যত্রতত্র পার্কিং করা থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাত্রীরা।