রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনায় রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় রনির ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈকালী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় বদরুজ্জামান রনি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। আজ রোববার (১ আগস্ট) বেলা ১.৫৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। রনি, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান ছানার ছোট ভাই। মরহুমের জানাযার নামাজ মনিরুজ্জামান চত্বরে আজ রাত ১১টায় অনুষ্ঠিত হয় এবং মহিশবাথান গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
রনি মৃত্যুতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দা রনি শুধু সংগঠক ও খেলোয়াড়ই ছিলেন না। তিনি বৈকালী সংঘের মাধ্যমে অনেক খেলোয়াড় গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবুসহ সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin