রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনা আক্রান্তদের বাড়িতে পবা’র ইউএনও শিমুল আকতার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪০৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌর এলাকার করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১ টায় নওহাটা পৌর এলাকায় দুইজন করোনা আক্রান্ত রোগীর বাড়িতে যান এবং তাদের খোঁজ নেন তিনি।
এসময়ে তিনি রোগি ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, করোনায় আক্রান্ত হলেই যে, অবস্থা খারাপ হবে তা নয়। নিয়ম করে ঔষধ সেবন এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ থেকে দ্রুত সেড়ে ওঠা সম্ভব। তিনি পরিবারের সদস্যদের দুশ্চিন্তা না করে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে সেবা করার পরামর্শ দেন। আর খাদ্য সামগ্রীসহ কোন প্রকার সমস্যা হলে স্থানীয় কাউন্সিলর, পৌর মেয়র এবং সর্বোপরি তাঁকে বলার জন্য অনুরোধ করেন তিনি।
রোগিদের খোঁজ খবর নেয়ার পরে তিনি নওহাটা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।
এ সময়ে মেয়র বলেন, করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গতকালও দেশে করোনায় আক্রান্ত হয়ে ২০৩ জন মারা গেছেন। আর নতুন করে সনাক্ত হয়ে ১২হাজার ১৯৮জন। সামনে ঈদুর আযহা। এ উপলক্ষে কোরবানী এবং জনগণের ঈদ ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আগামী বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল করেছে সরকার। এখন আরো বেশী চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জনগণকে সরকারী নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। সেইসাথে অতি প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে মাস্ক পড়ার পরামর্শ দেন মেয়র। এছাড়াও সামজিক দুরত্ব বজায় রেখে গরুর হাটসহ অন্যান্য বাজার করার জন্য পৌরবাসীসহ দেশের জনগণকে অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin