শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

করোনা মোকাবিলায় কোনও ঝুঁকি না নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৭৯ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ইস্যুতে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। যখন যে এলাকায় সংক্রমণ বাড়বে স্থানীয়ভাবে সে এলাকা ‘ব্লক’ করে দিতে হবে।’ সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি এ ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশনা দেন।
আজ সোমবার (১৪ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এসব নির্দেশ দিয়েছেন বলে দুপুর সাড়ে তিনটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।
এ সময় সাংবাদিকরা স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদনের ব্যাপারে কোনও অগ্রগতি আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশীয় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের বিস্তারিত জানাবে। বিদেশ থেকে টিকা আনার ব্যাপারে অগ্রগতির কথা জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান।
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণে সংসদীয় কমিটির সুপারিশের ব্যাপারে চলমান বিতর্ক নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবেই শুনেছি। এ নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin