মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

কলেজিয়েট’ ৯৭ এর সিলভার জুবিলী ও মিলন মেলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধুত্বের অমরত্বে-২৫ বছর পেরিয়ে’ স্লোগানকে ধারন করে রেখে রাজশাহী কলেজিয়েট স্কুল, এস,এস,সি-১৯৯৭ ব্যাচের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার পরদিন সকাল থেকে গভীর রাত অবধি এ আয়োজনে ৯৭ ব্যাচের বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়ে উপভোগ্য একটি দিন অতিবাহিত করেন। সকালে স্কুলে কেক কেটে উদ্বোধন এবং স্মৃতিচারণ করেন সমকালীন শিক্ষক মোবারুল ইসলাম ফিরোজ ও প্রাক্তন ছাত্ররা। দুপুরে আশ্রয় ট্রেনিং সেন্টার (বায়া) তে দিনভর আড্ডা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ এর পাশাপাশি বার বার নষ্টালজিক হয়ে পড়ে বন্ধুরা।

সন্ধ্যার পর স্থানীয় একটি তিন তারকা হোটেলে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব চলে। এতে রাজশাহীর স্থানীয় ব্যান্ড দল এবং ৯৭ ব্যাচের ব্যান্ড তারকা সুফীর পরিবেশনায় মেতে উঠে সকল বন্ধুরা। পরিশেষে সবাইকে বুকে জড়িয়ে চোখ ভিজিয়ে বিদায় নেয় সকলে। সিলভার জুুবিলী উদযাপন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ডাঃ মোঃ রোকনুজ্জামান (রিপন) ও মোঃ আমিনুর রহমান সক্রিয় অংশগ্রহণের জন্য সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বন্ধুদের বন্ধন চির অটুট রাখার মাধ্যমে সকলের কল্যাণে যেকোন কাজে পাশে থাকার অঙ্গীকার করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin