বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কাঁটাখালি পৌরসভায় প্রতিবন্ধি ও দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পরা অসহায় ১৫০০ জন প্রতিবন্ধি ও অসহায় দু:স্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার রাতে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁটাখালীর মাসকাটাদীঘি উচ্চবিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন মাসকাটা দিঘি হাই স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ আখতার হাসান রুনু কাঁটাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলি খান ও ধর্ম শিক্ষক আলহাজ্ব রফিকুল ইসলামসহ পৌর সকল কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন, প্রতিদিন দেশব্যাপি করোনা আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ইে আছে। রাজশাহীতেও এর প্রকোপ কম নয়। করোনায় সংক্রমনের যখন এই অবস্থা সরকার ঈদুল আযহার কথা বিবেচনা করে লকডাউন শিথিল করেছে। সরকারী বেসরকারী অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল কিছু খোলা থাকবে ২২ জুলাই পর্যন্ত। এ অবস্থায় করোনার ভয়াবহতা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। সেইসাথে অবশ্যই মাস্ক পরা এবং টিকা নেয়ার পরামর্শ দেন মেয়র।
বক্তব্য শেষে তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী ঐ সকল জনগনের মধ্যে বিতরণ করেন। জেলা প্রশাসন ও কাটাখালী পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল এবং আধা লিটার সরিষার তেল দেয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin