বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কাউন্সিলর পদে চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা’র মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশ সময় সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল। তিনি তাঁর আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বলে জানা গেছে। সোমবার তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ বিষয়ে রয়েল বলেন, তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন তাঁর চাচার জন্য। তিনি তাঁর পাশে থেকে একসঙ্গে ২১ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করবেন। সেইসাথে অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে চাচার জন্য ভোট চাইবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, চাচার বিজয় নিশ্চিৎ করতে যত পরিশ্রম করা প্রয়োজন তিনি করবেন। ২১ নং ওয়ার্ডের সকল বৈষম্যতা ও মাদকের যে সাম্রাজ্য গড়ে উঠেছে এবং ওয়ার্ডের জনগণের উপরে মামলা, হামলা ও ভয় ভীতির যে রাজত্ব কায়েম রয়েছে তা দূর করতে ভোটের মাধ্যমে জয় প্রয়োজন। এ জন্য তিনি ২১ নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করলেন তিনি।
এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন, তাঁরা সবসময় এক ছিলেন, এখনও আছেন। আর আগামীতেও থাকবেন বলে জানান তিনি। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু মানুষ রয়েলের মনোনয়ন উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। তাতে তাদের কোন কিছু যায় আসেনা। ২১ নং ওয়ার্ড এর মানুষ এবার পরিবর্তন চায়। তারা একসাথে থেকে ২১ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনের জন্য কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। সেইসাথে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, ২৬ মে থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাসিকের ২১ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন জন। তাঁরা হলেন, নিযাম উল আজীম, গোলাম ফারুক, রায়হানুর রহমান রয়েল। গোলাম ফারুক ও রয়েল আপন চাচা ভাতিজা। চাচাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা রয়েল।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin