বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মতবিনিময় ও কৃতজ্ঞতা সভা

  • প্রকাশ সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে মহিষবাথান ডিআইসিতে স্থানীয় দাতাদের নিয়ে এক মতবিনিময় ও কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান। উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসুচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।

সভায় আলোকিত শিশু প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, শিশু সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় দাতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় আরও সহযোগিতার আহ্বান জানানো হয়।

উপস্থিত দাতারা ভবিষ্যতেও শিশুদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভায় ১১ জন পুরুষ ও ৯ জন নারীসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। একটি শিশুর পাশে দাঁড়ানো মানে তার সুন্দর ভবিষ্যতের পাশে দাঁড়ানো। তাই সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin