নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা শুক্রবার বিকেলে রাজপাড়া থানা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল, লিটন সায়েদ, শিপলু, ইব্রাহিম, রান্টু, আসাদ, দপ্তর সম্পাদক সৈকত, সদস্য রাজিব, জীবন, সায়েদ. সেন্টু, রনি, রাজন, সোহান ও রাতুলসহ মহানগর ও কাশিয়াডাঙ্গা থানা সেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্য ও নেতাকর্মীবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি ঘোষিত আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন এখন এক দফায় রুপ নিচ্ছে। সরকার পতনের একদফা আন্দোলনে নেতাকর্মীদেও জীবনবাজি রেখে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে গঠনকে গতিশীল রাখতে নেতৃবৃন্দদেও পরামর্শ দেন তিনি।