রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা কৃষকদলের আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ীর সাফিনা পার্ক সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবী এবং কৃষক জনতার ভোটের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে এই আলোসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু।

জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মার্শাল, এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, আব্দুর রশিদ, জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, মকবুল হোসেন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, শাহাদাত হোসেন, আলী হোসেন, তোফায়েল হোসেন রাজু, ব্যরিষ্টার মাহফুজুর রহমান মিলন, সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল ।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার ও মান্নাফ মাস্টার, দুলাল ও মুহিব্বুল হক রুবেল, জেলা সদস্য ইনসান ও বিশু মোল্লা, বাঘা উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফুজ্জামান বিদ্যুৎ, সদস্য সচিব মমিনুল ইসলাম হিটলার, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক মীর মাসুদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম।

সভায় প্রধান অতিথি বলেন, কৃষকের অধিকার ও কৃষিতে সয়ংসম্পূর্ণ করতে আজ থেকে একচল্লিশ বছর পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। সে তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়ে ছিলেন। পর্যাপ্ত পানির জন্য এবং কৃষকরা যাতে করে সহজে গেঢ়রে জন্য পানি পায় তার জন্য খাল খনন করেছিলেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য গভীর নলকুপ স্থাপনের ব্যবস্থা করেছিলেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, জিয়ার আমলের কৃষি নীতিমালা এখনো বিদ্যমান রয়েছে। তাঁর নেয়া পদক্ষেপগুলো এখনো চলমান।

প্রধান অতিথি বলেন, বর্তমানে কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ। কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির কারনে প্রতি বছর তারা লোকসান করছে। অনেক কৃষক ফসল চাষ করা বাদ দিয়ে কৃষি জমিতে পুকুর বানিয়ে নিয়েছেন। এর ফলে আবাদি জমি কমে যাচ্ছে। এছাড়াও জালানী তেলে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে কৃষিতে এর প্রভাব পড়েছে। এর কুফল কৃষক ও ভোক্তা পোহাচ্ছে। প্রতিটি পণ্যের দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অথচ এই সরকার উন্নয়নের নামে মুখে ফেনা তুলে ফেলছে বলে জানান তিনি।

দেশের মানুষের কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী, তাঁর পরিবার, মন্ত্রী, এমপি ও তাঁর দলের নেতাকর্মীদের। সাধারণ মানুষ পথের ভিকারী হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফেরত আনা ও দেশের মানুষকে রক্ষা করতে এই সরকারের পতন ছাড়া কোন বিকল্প নাই। সরকার পতনের আন্দোলন যথারীতি শুরু হয়ে গেছে। এই আন্দোলনে সবাইক রাজপথে থাকার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মী ও সাধারণ জনগনের সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শহীদ ও মৃত নেতাকর্মীসহ মুসলিম সকল মৃতব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin