রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কৃষকলীগ নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়র লিটনের ঈদ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর কৃষকলীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র করোনার সংক্রমণরোধে নগরবাসীকে মাস্ক পরতে এবং করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে মহানগর ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষকলীগের নেতৃবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন সিটি মেয়র।
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, করোনা মহামারীতে সারাবিশ^ বিপর্যস্ত। করোনার এই দু:সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন সেবা প্রদান করছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকে।
কীভাবে মানুষের পাশে থাকতে হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর দেখিয়ে দেয়া পথ অনুসরণ করে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার দুযোর্গকালীন সময়ে দফায় দফায় সারাদেশের গরীব, অসহায়, দুস্থ্য, দিনমজুর, শ্রমিক, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে দফায় দফায় খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদের উদাসহীনতার কারণে পরিবারের অনেককে হারাতে হতে পারে। এজন্য সতর্কতার সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে হবে। নিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা গ্রহণ করতে হবে এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin