মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কেন্দ্রীয় কর্মসূচীতে রাজশাহী জেলা বিএনপি’র নানা আয়োজন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলা বিএনপি নানা কার্যক্রম গ্রহন করেছেন। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এলক্ষে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী পুলিশ সুপার বরাবরে কর্মসূচী পালনের অনুমতির জন্য আবেদন করেছেন। সেই আবেদনে সর্বাত্বক সহযোগিতা তারা চেয়েছেন।

জেলা বিএনপি’র কর্মসূচীর মধ্যে রয়েছে ২২ আগস্ট সোমবার বিকেল ৪টায় পবা উপজেলা, নওহাটা পৌরসভা ও পুঠিয়া পৌরসভা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ২৬ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় মোহনপুর উপজেলা, ২৮ আগস্ট চারঘাট উপজেলা, বাঘা উপজেলা, পুঠিয়া উপজেলা ও দূর্গাপুর উপজেলা, ২৯ আগস্ট কেশরহাট উপজেলা, ৩০ আগস্ট গোদাগাড়ী উপজেলা এবং ৩ সেপ্টেম্বর তানোর উপজেলায় বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উভয় দপ্তরে আবেদন প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য কামরুজ্জামান আলম, গোলাম মোস্তাফা মামুন ও রায়হানুল আলম রায়হান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin