রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কোকোর মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির খাবার ও কম্বল বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকে খাবার ও কম্বল বিতরণ করা হয়। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শুক্রবার বাদ জুম্মা রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুওে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেকক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিবুল হাসান রাজিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাপ নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক বজলুর রহমান কচি, সদস্য সচিব আতাউর রহমান, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল বারী, হাজি হোটেলেল মালিক আব্দুল গাফ্ফারসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনেরর অণ্যান্য নেতাকর্মী ও অত্র সমিতির সকল সদস্যগণ।

খাবার বিতরনের পূর্বে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন। আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন।২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে, ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সাথে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin