রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কোকো’র মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর যুবদলের দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের আয়োজনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। সোমবার দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার। উভয় কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

খাবার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও বজলুর রহমান মন্টু।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বীন তারেক, মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ।

মাহফিলে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin