শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

কোরবানির জন্য স্থান নির্ধারণ করেছে রাসিক, পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় কোরবানির জন্য এবার ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার জন্য রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আর এবারও ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণ করতে চাইছে প্রতিষ্ঠানটি। এজন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি এরই মধ্যে বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে রাসিক জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। এদিন কোরবানির জন্য ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থান থেকে দ্রুতই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।
এছাড়া মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুমও (অভিযোগ নেওয়ার সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত) খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের ১ হাজার ৩৯৪ জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এজন্য ৩০টি ওয়ার্ডে প্রায় ৪শ’টি ভ্যান নিয়োজিত থাকবে এ কাজে। এছাড়া দুইটি স্টীড রোলার, ছয়টি ট্রাক্টর ডবল ট্রলিসহ, ১৫টি হাইড্রোলিক ট্রাক, দুইটি পানি শোধন ট্রাক নিয়োজিত করা হবে। পর্যাপ্ত ব্লিচিং পাওডার ছিটানো হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযিম জানান, পবিত্র ঈদুল আজহার পরদিনই মহানগরবাসীকে পরিচ্ছন্ন মহানগর উপহার দেওয়ার লক্ষ্যে সিটি মেয়েরের নির্দেশে ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে লিফলেট প্রচার করা হয়েছে।
প্রতিটি ওয়ার্ডের মসজিদে ইমামদের মাধ্যমে জুমার নামাজের খুতবার সময় প্রচারের ব্যবস্থা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin