নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিভোক্ষ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা শহরের সব থেকে ব্যস্ততম নিউমার্কেট রাস্তা ধরে চেম্বার অব কমার্স ভবনের সামনে দিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রানীবাজাস্থ্য বাটার মোড় এলাকার প্রধান সড়কে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। এ সময়ে তারা সরকারের পতনসহ নানাবিধ স্লোগান দিতে থাকেন। এসময়ে পুরো এলাকা জুরে উৎসবের আমেজে সৃষ্টি হয়।

বোয়ারিয়া মডেল থানার পুলিশ রাস্তা থেকে নেতাকর্মীদের সড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে পূণরায় নেতাকর্মীরা মিছিল করে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, গেলাম মোস্তফা মামুন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন, সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুর হক জুম্মা, সামসুল ইসলাম মিন্টু, তোফায়েল হোসেন রাজু ও অধ্যাপক সিরাজুল ইসলাম।

জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহহবায়ক আলম মাস্টার ও আশরাফুল আলম প্রিন্স, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বর্তমান আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগমম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন ও দপ্তর সম্পাদক রোমেনা হোসেন ।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন কনক ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাববেশে বলেন, এই বিনা সরকার বিএনপিকে ভয় পায়। তারা শান্তিপূর্ণভাবে নগরীর রানীবাজারস্থ্য চেম্বার অব কমার্স এর সামেন এই কর্মসূচী করতে চেয়েছিলেন। সময়মত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে সরকারের আজ্ঞাবহ পেটটয়া বাহিনী সেখানে তাদের কর্র্মসূচী পালন দেয়নি। আবার বিক্ষোভ মিছিলেও বাধা প্রদান করেছে। এভাবে আর চলতে দয়ো হবেনা। সেখানেই বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।
চাঁদ আরো বলেন, এই সরকারের প্রধান ও তাঁর অনুসারী এমপি,মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীদের পেট ভরাতে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করতে প্রতিনিয়ত নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করে চলছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তরা পড়েছে চরম বিপাকে। আয়ের সাথে তারা এই বাজারে কোনভাবেই মিলাতে পারছেনা। দেশে আবারও ১৯৭৪ সালের ন্যায় দূর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়ে। এ সরকার আর বেশীদিন থাকলে মানুষকে না খেয়ে থাকতে হবে এবং ভারতের তাবেদারে পরিণত হবে। এখন সময় এসেছে এই সরকারের পতনের। আর এই পতনের আন্দোলনে বাংলার সকল মানুষ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান তিনি।