রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জাতী গঠনে সহায়তা করতে: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক ও সন্ত্রাসমুক্ত জাতি গঠনে ক্রীড়া একটি বড় মাধ্যম। কারণ যারা খেলাধুলার সাথে জড়িত তারা কখনো মাদকে আসক্ত হয়না। এমনকি তারা কখনো দেশদ্রোহী বা সন্ত্রাসী হয়না। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বাঁচাতে হলে বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এজন্য তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে বলে নওহাটা পৌরসভার দুয়ারী নবায়ন সংঘ আয়োজিত ২৬তম একদিনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, শুধু সুন্দর একটি জাতী গঠনই নয়, একটি দেশকে দ্রুত বিশ্বের দরবারে স্বীকৃতি ও পরিচিত করতে ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জাতী গঠনে সহায়তা করতে বলে উল্লেখ করেন তিনি। অনেক পরে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ন ফুটবল খেলা উপভোগ করলেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দুইদল অত্যন্ত সুন্দও খেলেছে। জয় পরাজয় থাকবেই। এটাকে মেনে নিয়ে আগামীতে কিভাবে বিজয়ী হওয়া যায় সে ভাবে দল তৈরী কা আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শনিবার দুয়ারী স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় ট্রাইবেকারে ন্যামনাল ব্যাংক কাঁঠালপাড়া একাদশ দুয়ারী নবায়ন সংঘকে ৪-২ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুয়ারী নবায়ন সংঘের সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওহাটা বিএনপি’র আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সদস্য শরিফুর রহমান শরিফ ও রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি এডভোকেট শামিম আহম্মেদ।

খেলার সার্বিক দায়িত্বে ছিলেন আজমল রহমান মধু, এবাদুর রহমান, হেফাজ উদ্দিন, আব্দুল হাকিম, ইউসুফ রানা উজ্জল, সাজ্জাদ হোসেন, মোকলেছুর রহমান, আশরাফুল ইসলাম রঞ্জু, মামুন-অর-রশিদ ও ইসতিয়াক মেহেদী। এছাড়াও অংশগ্রহনকারী সকল দলের কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্ণধারবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin