রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : সদ্য সমাপ্ত জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশে। এর আগে মে মাসে যা ছিল ৫ দশমিক ২৬ শতাংশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য  উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫ দশমিক ৪৫ শতাংশ। মে মাসে যা ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। হালনাগাদ তথ্য অনুযায়ী, জুন মাসে মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাত ও অন্যান্য খাদ্যসামগ্রীতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুন মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে যা ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া প্রসাধনী সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin