নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও খালেদা আলম বিদ্যাপিটের প্রতিষ্ঠাতা এদিব খালেদা হানুম শুক্রবার দিবাগত রাত ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তার সম্পাদক এসএমএ কাদের এর ছোট ভাই বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক মেয়ে, শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার লাশ নিজ বাসভবনের মাটিতেই দাফন করা হয়। এ শিক্ষানুরাগী নারী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ সময়ের বর্নাঢ্য জীবনের ভাল কৃত কর্মের জন্য স্থানীয় বিশিষ্ট জনেরা তাঁকে শ্রদ্ধাভরে স্বরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।