রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পাওয়ায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের গণতন্ত্র পুুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। তাঁর এই সম্মাননা পাওয়া রাজশাহী মহানগর ৫নং ওয়ার্ড বিএনপি ও রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান আপেলের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর নি:শর্ত মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের হাতে তবারক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।

রোববার রাতে নগরীর ভাটাপাড়াস্থ আপেল ডেকোরেটরের মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাম।

আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু। রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রাতুলের সঞ্চালনায় সদস্য সচিব কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) খালেদা জিয়াকে গত তিন বছর পূর্বেই এই এাওয়াড দেয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু বিশ্বব্যাপি করোনার কারনে তা সম্ভব হয়েছিলো। করোনা কমে আশায় অত্র প্রতিষ্ঠান এই সম্মাননা এখন প্রদান করেছেন বলে প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান, দেশপ্রেম, জনগণের প্রতি ভালবাসা ও তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, এসব উল্লেখসহ তাঁর আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন, গণতন্ত্র চর্চাসহ সব কিছু অবলোকন করে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড প্রদান করেছেন। তিনি বলেন, এই ধরনের একজন নেত্রীকে বিনা কারনে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবত হয়ে এই বিনা ভোটের সরকার অসুস্থ অবস্থায় গৃহবন্দি করে রেখেছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে দিচ্ছেনা। বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার।

এই অবস্থা থেকে বেগম জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা এবং এই অবৈধ সরকারের পতনের আন্দোলন চরম আকারে অতি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এই আন্দোলনে সকল শ্রেণির মানুষ এবং দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান তিনি। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অসুস্থ্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, দেশের অন্যান্য মানুষের সুস্থ্যতা, মৃত ও নিহত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin