রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে জাল টাকাসহ প্রতারক যুবক আটক

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৯৮ বার দেখা হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবক প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)সদস্যরা।

রবিবার (৫ জুলাই) রাতে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে শনিবার (০৪ জুলাই) বিকাল ৫ টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকায় অপারেশন পরিচালনা করে জাল টাকাসহ এই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ আতিউল ইসলাম @ নছিব (২০)।

উজানপাড়া বাইপাস গ্রামের মাদক সিন্ডিকেটের জাল টাকার সাথে জড়িত এ বিষয়ে কিছু লোক তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক হলেও এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় যে সে এই অপকর্মের সাথে অনেকদিন ধরে জড়িত ছিল।

অভিযানে আটক আসামির হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ২০টি জাল নোটসহ ১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব-৫।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin