শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

গোদাগাড়ীর মধুমাঠে সহস্রাধীক তালবীজ রোপন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনগণকে সচেতনতা বৃদ্ধিকল্পে শুক্রবার আন্ধারকোঠা কাথলিক মিশনের অধিন্যস্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মধুমাঠ গ্রামের সাঁওতাল পাড়ার রাস্তার দুইপার্শে বারশ তালের বীজ রোপন করা হয়। রাজশাহী কাথলিক ডায়াসিস ও শান্তি মিশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় তালবীজ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক ডায়াসিস ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এরিয়া ম্যানেজার প্রেরণা চিসিম।

এরিয়া ম্যানেজার বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী। এজন্য তিনি বেশী কওে তাল গাছ রোপন করার আহ্বান জানান।

বীজ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক রাজশাহীর সিনিয়র ফটো সাংবাদিক আজাহার উদ্দিন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর। উপস্থিত অতিথিবৃন্দদের বক্তব্য শেষে র‌্যালি বের করা হয়। র‌্যািল শেষে রাস্তার দুই পাশে তালের বীজ রোপন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin