রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর মোহনপুর ইউপিতে বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়। শনিবার সকালে মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম এর নেতৃত্বে অত্র ইউপিতে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পূস্পস্তবক অর্পন শেষে দিগরাম প্রতিভা সংঘের আয়োজনে এবং দিগরাম উচ্চ বিদ্যালয় ও দিগরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এলাকাবাসীর সহযোগিতায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম। মোহনপুর ইউপি সাবেক সদস্য কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগরাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইফতিখার হোসেন ও আনোয়ার চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্বাধিকারী আনোয়ার হোসেন। এছাড়াও অত্র সংঘের অন্যান্য সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে বাংলাদেশ নামে এই ভুখন্ড রচিত হয়েছে। তিনি জন্মেছিলেন বলে বাঙালী জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে। তিনি আরো বলেন, এই দেশকে স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। লক্ষ লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাঁদের ত্যাগের বিনিময়ে এই দেশ। তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসাথে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin