বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

গোদাগাড়ীতে উঁরাও সম্প্রদায়ের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির উঁরাও সম্প্রদায়ে পুশনা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদ, গুনিগ্রাম কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় উপস্থিত অতিথি হিসেবে ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের রাজা নিরেন চন্দ্র খালকো, উপদেষ্ঠা সুধির টপ্প্য, সৃষ্টিপদ মাস্টার, জহর লাল এক্কা, জয়ন্তী বারোয়ার, সাংগঠনিক সম্পাদক লালচান এক্কা, প্রচার সম্পাদক সবুজ কুমার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুর্জয় খালকোসহ উঁরাও জনগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সভা সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

অনুষ্ঠানে পুশনা সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ তুলে ধরেন। তারা বলেন, পৌষ মাসে তারা নানা ধরনের পুজা পার্বনের মধ্যে দিয়ে এই উৎসব পালন করেন। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে নানা ধরনের প্রশ্ন উপস্থিত জনগণকে করা হয়। এরমধ্যে থেকে সঠিক উত্তরদাতাদের এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে আবারও উঁরাও সম্প্রদায়ের শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin