বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলার চতুর্থ দিনের মত সাক্ষ্য গ্রহন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার সাক্ষ্যগ্রহন গত আগস্ট মাসের ২৮ তারিখ রোববার থেকে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মত অত্র ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং কাজিহাটার ইব্রাহিম, ইসমাইলের ছেলে নাইম আহম্মেদ, বাকী বিল্লাহ ও রবিউল ইসলাম সহ মোট দুইদিনে পাঁচ জনের স্বাক্ষ্য গ্রহন করেন।

সাক্ষীগণ আসামীদেরে বিপক্ষে সাক্ষি দেন। তারা বলেন, দিবালোকে প্রকাশ্যে ভোট চলাকালীন সময়ে শত শত মানুষের সামনে মামলায় এজাহারভূক্ত আসামীরা সবাই মিলে যুবলীগ নেতা ইসমাইলকে হত্যা করেছেন বলে আদালতে সাক্ষি দেন। এ নিয়ে মোট দশ জনের সাক্ষ্য গ্রহন করলেন বিচারক। আমাহী রোববার আবারও সাক্ষ্যগ্রহন করা হবে জানান ইসমাইলের আইনজী বিশেষ ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু।
তাঁরা বলেন, মামলা সাক্ষী গ্রহন যে চলছে তাতে খুব দ্রত সময়ের মধ্যে মামলার রায় হবে। আর এই রায়ে বিবাদীপক্ষ তামনে তার মক্কেল সুষ্ঠু বিচার পাবে বলে আশা করেন। তাঁরা উভয়ে আসামীদের সর্বোচ্চ সাজার দাবী জানান। এ সময়ে আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin