রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলার সপ্তম দিনে তিনজনের স্বাক্ষ্য গ্রহন

  • প্রকাশ সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার আজ রোববার মোট তিনজনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। সপ্তম দিনে দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, ময়না প্রতিবেদনকারী ডাক্তার নিশান জামানী রায়হান, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আতাউর রহমান ও ইন্সপেক্টর মুক্তার হোসেনের স্বাক্ষ্যগ্রহন করেন। এই স্বাক্ষীরা সবাই তদন্ত করে এবং ময়নাতদন্তে যা পেয়েছেন সেগুলো জবানবন্দীতে তুলে ধরেন। প্রতিজনের স্বাক্ষ্য নিহত ইসমাইলের পক্ষে যায় পারিবারিক সুত্রে জানা যায়।

মোট ২৯ জন মধ্যে আজকে দিয়ে সর্বোমোট ১৭জনের স্বাক্ষী গ্রহন করেন বিচারক। ইসমাইলের আইনজীবি বিশেষ ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু বলেন, মুল স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আজ ময়নাতদন্তকারী ডাক্তার ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের স্বাক্ষ্যগ্রহন করা হলো। এরপর দ্রæত সময়ের মধ্যে অন্যান্য স্বাক্ষীদের স্বাক্ষগ্রহন করা হবে। এরপর দ্রæত আর্গুমেন্ট করে বিচারক রায় প্রদান করবেন বলে জানান তাঁরা।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর মামলা স্বাক্ষ্যগ্রহন গত আগস্ট মাসের ২৮ তারিখ হতে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে শুরু চলমান রয়েছে। কর্মদিবসের প্রায় প্রতিদিন স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন চলছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin