শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

গোদাগাড়ীর রিশিকুল ইউপিতে জি.আর’র টাকা পেলেন ৮৩০ জন অসহায় ব্যক্তি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার জি.আর এর মাধ্যমে দু:স্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ হিসেবে ৫০০টাকা প্রদান করার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার(১৩ জুলাই) বেলা ১১টার দিকে এই অর্থ প্রদানের উদ্বোধন করেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু। এসময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষদের জন্য অর্থ বরাদ্ধ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে মোট ৮৩০ জনের মধ্যে ৪,১৫,০০০/- টাকা প্রদান করা হলো।
চেয়ারম্যান বলেন, তিনি স্বচ্ছতার সাথে এই অর্থ প্রদান করছেন। এছাড়াও করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে ইউনিয়নবাসীকে ওয়ার্ড ভিক্তিক ভাগ করে তিনি এই অর্থ প্রদান করার ব্যবস্থা করেছেন। প্রতিটি ওয়ার্ডের সদস্যগণ নিজ নিজ ওয়ার্ডের জনগনের মধ্যে এই টাকা প্রদান করেন। সেইসাথে উপস্থিত সবাইকে মাস্ক প্রদান করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
এই অর্থ মুসলিমসহ সকল সম্প্রদায়ের অসহায় ও দু:স্থদের মধ্যে বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামীতে সরকারী সকল সুবিধা জনগণের মধ্যে সচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে। দেশব্যাপি করোনার ভয়াবহতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে ইউনিয়নবাসীকে রক্ষা করতে মাস্ক ও সাবানসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তিনি বিতরণ অব্যাহত রেখেছেনচেয়ারম্যান বক্তব্যে উল্লেখ করেন।
তিনি বলেন করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলা ছাড়া কোন বিকল্প নাই। প্রয়োজনে বাড়ির আসলে অবশ্যই মাস্ক পড়ে বাহিরে আসার পরামর্শ দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজিবুর রহমান, লুৎফর রহমান, জালাল উদ্দীন, কামাল হোসেন, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম জিয়া, বিশারত হোসেন, মঈদুর রহমান মন্টু, মাহাবুবর রহমান, সংরক্ষিত আসনের নারী সদস্য ফিরোজা বেগম, গোলেনুর বেগম ও দিনা ইসলাম, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা সহকারী থানা শিক্ষা অফিসার ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার আফজাল হোসেন ও পুলিশের ডিএসবি তুহিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin