বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গোদাগাড়ীর রিশিকুল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মুকুল নির্বাচিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউনিয়ন সমুহে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে রিশিকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্র্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুকে পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুখলেসুর রহমান মুকুল অটোরিক্সা প্রতিক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


মুকুল মোট ৭০২২ ভোট পান। আর তাঁর নিকটতম প্রতিদন্দি টুলু পেয়েছেন ৬০৬২ ভোট। নির্বাচনে বিজয়ী করায় নবনির্বাচিত চেয়ারম্যান মুকুল ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারী দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জনগণ স্বতস্ফুর্ত তাঁকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এটা একটি ন্যায়ের পথে জনগণের সংগ্রাম। জনগণের তাঁর প্রতি এই ভলোবাসার প্রতিদান কোটি টাকা দিয়েও পুরণ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
জনগণ যে আশা-আকাংখ্যা নিয়ে তাঁকে ভোট প্রদান করে বিজয়ী করেছেন, সেই আশা আকাংখ্যার প্রতি সম্মান রাখবেন এবং সার্বক্ষণিক জনগনের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। সেইসাথে জনগণকে সাথে নিয়ে অত্র ইউনিয়নের উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকবেন। সেইসাথে নির্বাচনী ওয়াদা পুরণে কাজ করে যাবেন বলে সাক্ষাতকারে বলেন তিনি।


উল্লেখ্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়। অত্র ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গেলে প্রিজাইডিং অফিসারগণ প্রতিবেদকের নিকট এই কথা বলেন। সরেজমিনে একই অবস্থা দেখা যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin