বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

গোধূলী মার্কেট ছেড়ে দিতে আরডিএ এর চুড়ান্ত নোটিশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদগক: রাজশাহীর সিরোইল বাসস্ট্যান্ডে অবস্থিত আরডিএর এর মালিকানাধীন গোধুলী মার্কেট ছেড়ে দিতে চুড়ান্ত আইনী নোটিশ প্রদান করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এই নোটিশ প্রদান করেছেন। অত্র মার্কেটের ভাড়াটিয়া শফিকুর রহমান খাঁনকে কারণ দর্শানোর নোটিশ দেয় আরডিএ। এই নোটিশের সন্তোসজনক জবাব দিতে না পাড়ায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এষ্টেট অফিসার বদুরুজ্জামান এই নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয় উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গোধূলী মার্কেটের ২য় তলার বরাদ্দকৃত ৬৬১২.১৫ বর্গফুট স্পেসের বকেয়া ভাড়া বাবদ ২৬,১৯,০২৫/- টাকা, অবৈধভাবে প্যাসেজ/বারান্দার ৫,৭৬৯.২৫ বর্গফুট স্পেস ব্যবহারের ক্ষতিপূরণ/জরিমানা বাবদ ৬০,০৭,৮৪২/- টাকা এবং ৪র্থ তলার ৯,১১৪.৬৪ বর্গফুট স্পেসের অনুমোদনহীন ব্যবহারের ক্ষতিপূরণ/জরিমানা বাবদ ৫০,১২,১৬৪/- টাকা (সর্বমোট ১,৩৬,৩৯,০৩১/- টাকা) পরিশোধ না করা এবং বরাদ্দপত্র ও চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা ও বরাদ্দ বাতিল করা হবে না, সে বিষয়ে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছিলো।

এছাড়াও সূত্র ৫-এ উল্লিখিত আপনার প্রেরিত জবাব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায় যে, দাখিলকৃত জবাবটি সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক, বিভ্রান্তিকর এবং কর্তৃপক্ষের রেকর্ডপত্র ও চুক্তিপত্রের শর্তাবলীর পরিপন্থী। জবাবে বরাদ্দকৃত স্পেসের দীর্ঘদিনের জমে থাকা বকেয়া ভাড়া, অনুমোদিত নকশা ও চুক্তির ব্যত্যয় ঘটিয়ে ৫,৭৬৯.২৫ বর্গফুট প্যাসেজ/বারান্দা দখল এবং ৪র্থ তলায় ৯,১১৪.৬৮ বর্গফুট স্পেস অনুমোদন ব্যতীত অবৈধভাবে পারিবারিক আবাসিক বসবাস ও গোডাউন হিসেবে ব্যবহারের সুস্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যখ্যা প্রদানে ব্যর্থ হয়েছেন। জবাব কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বা সন্তোষজনক বলে প্রতীয়মান হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

৩। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী নিম্নবর্ণিত কারণসমূহে আপনার চুক্তিপত্র বাতিল এবং উচ্ছেদ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে: নোটিশে দীর্ঘদিনের নোটিশ ও তাগাদা সত্ত্বেও বরাদ্দকৃত ৬৬১২.১৫ বর্গফুট স্পেসের পুনঃনির্ধারিত বকেয়া ভাড়া বাবদ ২৬,১৯,০২৫/- টাকা পরিশোধ না করে চুক্তিপত্রের ১৪ নং শর্ত ও বরাদ্দপত্রের ৪ নং শর্ত লঙ্ঘন করেছেন।

সাধারণ প্যাসেজ/বারান্দা অবৈধ দখল, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যাতায়াতের জন্য সংরক্ষিত ৫,৭৬৯.২৫ বর্গফুট প্যাসেজ/বারান্দা ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে দখল ও ব্যবহার অব্যাহত রেখে চুক্তিপত্রের ৭ ও ১০ নং শর্ত লঙ্ঘন করেন ও বাণিজ্যিক স্পেশের অননুমোতিত ব্যবহার: চতুর্থ তলায় নির্মিত ২৩৬৪৩.৬৫ বর্গফুট, বাণিজ্যিক স্পেশের মধ্যে বরাদ্দ ব্যাতিত অবৈধভাবে দখলপূর্বক ৯,১১৪.৬৪ বর্গফুট স্পেস বাসাবাড়ি ও গোউন হিসেবে ব্যবহার করছেন এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মার্কেট নির্মাণ শেষ না করে চুক্তিপত্রের ৫,৭,১২ ও ১৪নং শর্ত ভাড়াটিয়া ভঙ্গ করেছেন বলে উল্লেখ করা হয়েছেন।

উপরোক্ত বিষয়ের আলোকে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থতা এবং বকেয়া ও জরিমানা অর্থ অনাদায়ী থাকার দরুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে গত ০৮/০৭/২০০৯ খ্রি. এবং ২৩/০১/২০১২ খ্রি. তারিখে আপনার সাথে সম্পাদিত চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট বর বাতিল করা হলো।

সেইসাথে আগামী ৭ (সাত) দিনের মধ্যে গোধূলী মার্কেটের ২য় তলা ও ৪র্থ তলায় আপনার দখলে থাকা সকল মালামাল স্ব-উদ্যোগে অপসারণপূর্বক দোকান/স্পেসসমূহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে বুঝিয়ে দেয়ার জন্য চূড়ান্তভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। একই সাথে তার নিকট কর্তৃপক্ষের মোট পাওনা ১,৩৬,৩৯,০৩১/- (এক কোটি ছত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার একত্রিশ) টাকা অবিলম্বে কর্তৃপক্ষের তহবিলে জমা প্রদান করারও নির্দেশ প্রদান করা হয়েছে।

আরো উল্লেখ করা হয় উল্লিখিত সময়সীমার (৭ দিনের) মধ্যে দোকান/স্পেস খালি না করলে এবং পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হলে, ঞযব এড়াবৎহসবহঃ খধহফ ধহফ ইঁরষফরহমং (জবপড়াবৎু ড়ভ চড়ংংবংংরড়হ) ঙৎফরহধহপব, ১৯৭০ এবং অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী কোনো প্রকার অতিরিক্ত নোটিশ ব্যতিরেকেই আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল অবমুক্ত ও স্পেস সিলগালা করা হবে।

এতে ভাড়াটিয়ার কোনো মালামাল ক্ষতিগ্রস্ত বা বিনাশ হলে তার জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এছাড়াও সরকারি পাওনা আদায়ের লক্ষে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে উদ্ভুত সকল প্রকার আর্থিক ও আইনগত দায়ভার সম্পূর্ণরূপে শফিকুল আওয়াল খাঁন এর ওপর বর্তাবে বলেও নোটিশে বলা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin