বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গ্রেফতার আতঙ্কে রাজশাহীর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গণ-গ্রেফতার। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা ছেড়েছেন বাড়ি-ঘর। এরপরে আটক থেমে নেই। বিএনপি’র বিভিন্ন সূত্রে জানা যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলা ও মহানগর মিলে সিনিয়র নেতৃবৃন্দসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মঙ্গলবার পর্যন্ত আটক হয়েছেন।

এদিকে রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে মোবাইলে কল করলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক বলেন, মহানগর বিএনপি’র কোন সদস্য এখনো আটক হয়নি। তবে থানা ও ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাকর্মী আটক হয়েছেন। সব থেকে বেশী রাজশাহী বিশ^বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড যেমন, ২৪ থেকে ৩০নং ওয়ার্ডের নেতাকর্মী আটক হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারকে মোবাইলে কল করলে তাঁর মোবাইল বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin