রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চলমান পরীক্ষা নেয়ার দাবীতে রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৬১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে নানা ধরনের শ্লোগান দেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষা গুলো দ্রুত নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষাগুলো দিতে চান। করোনার কারনে দুইটি বছর তাদের জীবন থেকে হারিয়ে গেছে। ইতিমধ্যে তারা সেশনজোটে পরে গেছেন। আগামীতে আর কোন প্রকার সেশনজোটে তারা পড়তে চান না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এইভাবে হয়রানি করবে, তারা তা মেনে নেবেনা। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী তাদের পরীক্ষাগুলো নেয়ার দাবী জানান শিক্ষার্থীরা।

তারা আরো বলেন, দেশে সমস্ত কিছু খোলা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যদি মেলা চলতে পারে। যানবাহনে জনগণ চলাচল করতে পারে এবং নির্বাচন হতে পারে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন তাদের পরীক্ষা নেয়া হবে না। স্বাস্থবিধি মেনে তাদের অবশিষ্ট চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবী জানান কর্তৃপক্ষের নিকট। তারা বলেন, তাদের আর মাত্র তিনটা পরীক্ষা আছে। এই সময় পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত কষ্টকর। এই পরীক্ষাগুলো নেয়ার ব্যবস্থা করার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত শিক্ষার্থীরা। কারন তারা আর বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চান না বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin