বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

চাঁদপুরে হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার শনিবার দিন ব্যাপী চাঁদপুর মুশফিকুর এন্ড মশিউর রহমান হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ডেঙ্গু জ্বরের উপর আলোচনা করেন রাজশাহীর সরকার হোমিও ফার্মেসির বিশিষ্ট হোমিওপ্যাথি ডাঃ আলতাফ হোসেন।
বর্তমান প্রেক্ষাপটে হোমিওপ্যাথি শিক্ষার গুরুত্বের বিষয়ে আলোচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্টার কাম সচিব ড. জাহাঙ্গীর আলম। ক্যান্সার রোগে কারণ ও প্রতিকারের বিষয়ে আলোচনা করেন উত্তরা হোমিওপ্যাথি মেডিকেল ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম.এ কাদের। আর্সেনিক এর উপর আলোচনা করেন সরুপকাঠি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম.জাহাঙ্গীর। শিশু রোগের উপর আলোচনা করেন চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মানিক সরকার।

এছাড়াও জরায়ু ও ব্রেষ্ট টিউমার কারণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন তানজিম হোমিওপ্যাথি মেডিকেল ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আশরাফুর রহমান। ব্লাড ক্যান্সারের উপর আলোচনা করেন ঢাকার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা. লুৎফুর রহমান। ঢাকা ম্যাক্স ফেয়ার এন্ড কোম্পানী লিমিটেড এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার ডা. শামসুজ্জোহা আলম।

চর্ম ও যৌন রোগ বিষয়ে আলোকপাত করেন মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও বিজ্ঞান সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য ডা. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশফিক ও মশিউর রহমান হাসপাতালের পরিচালক অধ্যক্ষ ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin