বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতামূলক সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিবেদক: বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রোগ ডেঙ্গু । শহরাঞ্চলকে ছাড়িয়ে এখন গ্রাম অঞ্চলেও ডেঙ্গুর প্রার্দুভাব দেখা দিচ্ছে। আর এই ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সম্মলিত প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে সহজে। ‘চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেক নিরাপদ ও উত্তম।’- রোটারীর এই স্লোগানকে সামনে রেখে রোটারী ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার, বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক সংস্থা এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন), আমনুরা লুথারেন মিশন হাসপাতাল ও আরসিসি-আমনুরার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা। এসময় উপস্থিত ছিলেন এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) এর প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, আমনুরা লুথারেন মিশন হাসপাতালের পক্ষে সুবাস বাস্কে, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইকুল ইসলাম ও আব্দুল আজিজ। সভা শেষে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সভায় শিক্ষার্থীদের সাথে এডিস মশা কিভাবে ডেঙ্গু ছড়ায় এ সম্পর্কে আলোচনা করেন প্রদীপ হেমব্রম। তিনি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য বাড়ীর আশেপাশে, ফুলের টবে, ডাবের খোসা, নারিকেলের মালা, টিনের কৌটা, ব্যাটারী খোল, ভাঙা প্লাস্টিক ইত্যাদিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এসকল স্থানে পানি জমতে দেওয়া যাবেনা। পানি থাকলে সেগুলো পরিস্কার কে এলাকার কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করেন তারা আমনুরা লুথারেন মিশন হাসাপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা করে চিকিৎসা নিতে পারবেন বলে জানান সুভাস বাস্কে।

এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) এর প্রোগ্রাম অফিসার ও আরসিসি-আমনুরা সভাপতি প্রদীপ হেমব্রম জানান এই গণ সচেতনতা কার্যক্রটি চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন গ্রাম অঞ্চল ও বাজারে পরিচালিত হবে এবং হত দরিদ্রদের মাঝে রোটারীর পক্ষ হতে মশারি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin