শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

  • প্রকাশ সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন দিনব্যাপী নানা আযোজনের মধ্য দিয়্ েঐতিহাসিক ১৬৮তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা মিশনে । বীর শহীদ সিদু-কানহু চাঁদ-ভাইরো-ফুলমনি অন্যান্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বেদিতে শ্র্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে দিন ব্যাপী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি লুইস টুডু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান লুৎফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী লেখক ও গবেষক মিথুশিলাক মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মরমু, ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিউস মুরমু, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ পারভেজ, ডেভিড ধনাই হেমব্রম ও হরিদাস হেমব্রম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম। আলোচনা সভা শেষে শহীদের স্মরণে ও তাদের আত্মত্যাগ বর্তমান প্রজন্মের কাছে বিভিন্ন গান, কবিতা ও নাচের মাধ্যমে তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তরা ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ বা হুলের তাৎপরয তুলে ধরেন। সাঁওতালরা একত্রে হয়ে সেই সময়ে জোতদার, মহাজন, সুদখোর ও শোষক নিপীড়ক ইংরেজদের রিরুদ্ধে লড়াই করেন স্বাধীনতার জন্য। তাদের সেই আত্মত্যাগের মহিমা আজও আমাদের শিক্ষা দেয় শোষণকারীদের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে লড়াই করার বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, শত বছর পেরিয়ে আবারও শতবর্ষ ছঁতে বসেছে তবুও সাঁওতালদের শোষণ ও শোষকদের হাত হতে রক্ষা মেলেনি শুধু বদলেছে সেই সময়ের শোষকদের আর বর্তমানের শোষকদের কৌশল। তাই আবার সাঁওতালদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষায় শিক্ষিত হয়ে এই শোষণের ও দাসত্বের নতুন শিকল ছিড়ে বেরিয়ে আসার প্রত্যয় নিয়ে আজকের এই সাঁওতাল বিদ্রোহ দিবস তাৎপর্য ছড়িয়ে পড়ুক দিগ হতে দিগন্তে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin