রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে রোববার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাইমা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসিকুল ইসলাম বাবু ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ।

সম্প্রীতি সমাবেশে বক্তরা উপস্থিতিদের উদ্দেশ্যে নিজ নিজ জায়গায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য আহবান জানান। প্রত্যেকে আমাদের নিজ ধর্ম সঠিকভাবে পালন করলে কখনই সামাজিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না বলে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সবার ঐক্যে। আর আমাদের এই দেশে সবাই মিলেমিশে সম্প্রীতিতে বসবাস করছি। হ্যাঁ বর্তমানে সম্প্রীতি বিনষ্ট হয়েছে তাই আমাদের সম্প্রীতি ধরে রাখতে এই সম্প্রীতি সমাবেশটি প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে করতে হবে আর সবাইকে সজাগ হতে আহ্বান জানান। তিনি শারদীয় উৎসবে সকলকে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান, হিন্দু ধর্মাবলম্বী পক্ষে ধনঞ্জয় চ্যাটার্জী, খ্রীস্টান ধর্মালম্বী পক্ষে বিথীকা বাড়ৈ, নারী সমাজের পক্ষ থেকে গৌরী চন্দ্র ও ডাবলু কুমার ঘোষ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin