রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চাঁপাই নবাবগঞ্জে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এই মূলসুরকে কেন্দ্র করে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সুবর্ণজয়ন্তী উদ্যাপন হয়। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয়ে অত্র উপজেলার কারিতাস শাখার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) ডেভিড হেম্ব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান, রহনপুর ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার বার্ণার্ড রোজারিও, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। আরো উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ধর্মপল্লীর সিস্টার মালতি রোজারিও এবং জনতা ব্যাংক, দেওপুরা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতি সদস্য আদিবাসী সংগঠন ও কারিতাসের জনসংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বলেন, স্বাধীনতার পর হতেই কারিতাস নারী অধিকার, নারী স্বাধীনতা হতে শুরু করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক কাজ করছে। ঐ সময় কেউ কেউ দেশকে তাচ্ছিল্য করে বলতো বাংলাদেশ একটি তলাবিহীন ঝুঁড়ি। কিন্তু বর্তমানে দেশের সকলের ঐক্যমতে ব্যাপকভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তিনি আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন পূর্বের ন্যায় কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। তিনি কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপটসহ বর্তমান কার্যক্রমের ধরন তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin