নিজস্ব প্রতিবেদক: আত্ম কর্মসংস্থান বলি আর চাকুরীই বলি, যেটাই করতে যাওয়া যাবে, সেখানেই শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া কোনভাবেই চাকরী পাওয়া সম্ভব নয়। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে শিক্ষার হার খব কম। সেজন্য চাকুরীর ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে বলে বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে চাকুরী মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, হিজড়াদের একটি লিঙ্গ রয়েছে। তারা যেটা পছন্দ করে সেটাই ধারন করতে পারেন। সম্পূর্ণভাবে এটা তদের বিষয়।
তিনি আরো বলেন, বাংলাদেশসহ বিশে^র অনেক দেশের হিজড়ারা লিঙ্গ পরিবর্তন করেছে। তারা সংসার করছে বলে উল্লেখ করেন। প্রতিটি ধর্মেই মানুষকে ভালবাসা ও সম্মান করার কথা রয়েছে। রয়েছে সম্পদের অধিকার। কিন্তু কেউ দিচ্ছে আবার কেউ প্রতারণা করে দিচ্ছেনা। প্রধান অতিথি আরো একজন মানুষ তার বংশ বা অন্য কোন কারনে বড় হয়না। স্বীয় কর্মে বড় হয় বা শ্রেষ্ঠত্ব অর্জন করে। তিনি বলেন, এই জনগোষ্ঠিকে পরিবারের লোকজন রাখতে চাইলেও সমাজপতি ও সমাজের কিছু লোকের কারনে তা সম্ভব হয়ে ওঠেনা। তিনি বলেন, একটি ছেলে বয়সন্ধিকালে যখন মেয়েলি আচরন করে তখন পরিবার থেকে জিন কিংবা ভুতে ধরেছে বলে নানা ধরনের ছাড়ফুক দেয়। এক সময়ে বাড়ি থেকেও বের করে দেয়। সেজন্যই এই জনগণের উন্নয়ন করতে হলে প্রথমে তাদের চাহিদা নিরুপন করে সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, সরকার তৃতীয় লিঙ্গেও জনগণকে সরকারী ভাবে স্বীকৃতি দিয়েছে। এখন তারা হিজড়া হিসেব ন্যাশনাল আইডি করতে পারছেন। শুধু তাই নয় নির্বাচনে অংশগ্রহন করে বিজয়ী হয়ে দেশের সেবা করছে। তাদের সামনের দিকে এগিয়ে নিতে সরকার বাসস্থানসহ নানা ধরনের সুযোগ প্রদানসহ চাকুরী ক্ষেত্রেও সহযোগিতা করতে শুরু করেছে উল্লেখ করে দিনব্যাপি চাকুরী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে তিনি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। মেলায় দশটি চাকুরী দাতা প্রতিষ্ঠান স্টল দেন। সেখান থেকে তারা হিজড়া জনগণকে চাকুরী দেয়ার জন্য জীবন বৃত্তান্ত নেন।
দিনব্যাপি রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত চাকুরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বাংলা নিউজ ২৪.কম এর সিনিয়র শরীফ সুমন।
এছাড়াও দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক ও রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা ও উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের প্রধান ও হিজড়া জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।