শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

চামড়া সংগ্রহ নিয়ে চিন্তায় রাজশাহীর ব্যবসায়ীরা

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : একদিন করোনার প্রভাব, অন্যদিকে এবারও আর্থিক সংকটে আছেন চামড়া ব্যবসায়ীরা। তার উপরে মৌসুমী ব্যবসায়ীদের দৌরত্ব। সবমিলিয়ে রাজশাহীতে কোরবানির চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় আছেন ব্যবসায়ীরা।

রাজশাহীতে এবারও অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা। যার প্রভাব পড়তে পারে কোরবানির পশুর চামড়া বেচাকেনায়। ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা তাদের পাওনা পরিশোধ না করায় সংকট কাটছে না। বিভিন্ন ট্রেনারির কাছে রাজশাহী জেলার চামড়া ব্যবসায়ীদের বকেয়া পড়ে আছে ১২ থেকে ১৩ কোটি টাকা।

বছরের পর বছর পার হয়ে গেলেও বকেয়া পরিশোধ করছেন না ঢাকার ট্যানারি মালিকরা। বিভিন্ন ঈদ মৌসুমে চামড়া কেনার পর নানান অজুহাতে দিনের পর দিন পাওনা টাকা দিতে তারা ঘোরাচ্ছেন চামড়া ব্যবসায়ীদের। কিছু টাকা উঠে আসলেও তা কোরবানি মৌসুমে ব্যবসা করার জন্য যথেষ্ট নয়।

সার্বিক পরিস্থিতিতে চামড়া ব্যবসায়ীরা বলছেন, ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিগত বেশ কয়েক বছরের টাকা বকেয়া পড়ে আছে। তাদের কাছে পুঁজি যা কিছু অবশিষ্ট ছিল, তাও এই করোনাকালে ঘরে বসে খেয়ে শেষ। এবারও পরিস্থিতি খুবই খারাপ। স্থানীয় চামড়া ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে ভুগছেন। আগামী রবিবার বকেয়া কিছু টাকা উঠে আসার কথা রয়েছে। যদি সেই অর্থ উঠে আসে তাহলে কিছুটা হালে পানি পাবে ব্যবসায়ীরা।

জেলায় প্রতি কোরবানির মৌসুমে ৭০ থেকে ৮০ হাজার পশু কোরবানি করা হয় জানিয়ে রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, করোনার কারণে রাজশাহীতে এবারও কোরবানি কম হবে। রাজশাহীতে এবারে আনুমানিক ২০ হাজার গরু ও ৫০ হাজার ছাগল-ভেড়া কোরবানি হতে পারে। সবমিলিয়ে ৫০ হাজার মতো চামড়া সংগ্রহ হবে।

তিনি আরো জানান, চামড়া ব্যবসায়ীদের আরো একটি সমস্যার নাম হচ্ছে মৌসুমী ব্যবসায়ী। এরা প্রতিবছর বাজার নষ্ট করে। লাভ বা লসের হিসেবে না বুঝেই চামড়া নিয়ে ফেলে আসল ব্যবসায়ীদের বিপদে ফেলে দেন।

আবদুর রউফ জানান, রাজশাহীতে এবারও গতবারের মতোই থাকবে চামড়ার দাম। একটি বড় ছাগলের চামড়ার (৫-৬ ফুট) দাম হবে ৭০ থেকে ৮০ টাকা। বড় সাইজের গরুর চামড়ার (২৫-৩০ ফুট) দাম হবে ৭০০ থেকে ৮০০ টাকা।

বিক্রেতারা এ দাম পেতে পারে যদি চামড়া নিঁখুত থাকে। চামড়া কোনভাবে কেটে গেলে দাম অর্ধেকে নেমে আসবে। চামড়া কিনলেই হবে না। কেনার পরে একটি চামড়ায় লবন মাখাতে ব্যয় হয় আরো ৩০০ টাকা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin