রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাট উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সারা বাংলাদেশের সকল ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা সফল করার লক্ষ্যে চারঘাট উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আজকের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ পাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর আলি সরকার, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ কায়েম উদ্দিন, আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল হক জহুর, চারঘাট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাশিদুজ্জামান তিতাস, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, চারঘাট পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রিকো, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম ইসলাম সহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত প্রস্তুতি সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জীবন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin