রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চালকের নির্দিষ্ট পোশাক ও নির্দিষ্ট রঙে চার্জার রিক্সা চলাচলের সিদ্ধান্ত রাসিকের

  • প্রকাশ সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে নগর ভবনে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় জানানো হয়, রাজশাহী মহানগরীতে তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সা একই রঙের করতে হবে।

অটো ও চার্জার রিক্সা চালকগণ সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া পোশাক পরিধান করে গাড়ি চালাতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ অনুরোধ জানানো হয়। আগামী ১৪ নভেম্বর নগরভবনে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীতে চলাচলকারী তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সার নির্দিষ্ট রঙের ও চালকের নির্দিষ্ট পোশাক কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী মহানগরীতে নির্ধারিত রঙের পোশাক পরিধান করে অটোরিক্সা ও চার্জার রিক্সা চালাবে এবং রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত রঙে তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সা চলাচল করবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইনস্পেক্টর আতাউল আল কোরাইশী, সহকারী প্রোগ্রামার মোঃ হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ারাদিল, পরিদর্শক সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক লিটন বাবু, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক রিমন শেখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin